মুক্ত চিন্তার বিকেন্দ্রায়িত সমাজ মাধ্যম : বলাকা ও নস্ট্র

নস্ট্রোর সহজপাঠ

বলাকা nostr protocol এর ওপর লেখা একটি ক্লায়েন্ট । এর মানে আপনি nostr প্রোটোকল এ যত রকমের লেখা , ছবি , চলচ্চিত্র , ইত্যাদি যা কিছু প্রকাশিত হয় , তার সবকিছুই একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পাবেন , এবং যারা লিখেছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন । যেমন ধরুন আপনি একবার লগইন করলে লেখা পোস্ট করতে পারবেন , যারা লিখেছেন তাদের লেখা দেখতে পারবেন , লেখার উত্তর দিতে পারবেন , তাঁদের কে ফলো বা অনুসরণ করতে পারবেন , তাদের লেখাতে “like “ দিতে পারবেন , তাদের লেখাকে বাকি network এ ছড়িয়ে দিতে পারবেন । এছাড়াও বিভিন্ন লেখা অনুসন্ধান করতে পারবেন । মানে একটি সমাজ মাধ্যমে যা যা করা যায় তার সবকিছু করতে পারবেন । বলাকা ব্যবহার করতে গেলে আপনাকে কোন কিছু download করতে হবে না , শুধু ওয়েব ব্রাউজারের মাধ্যমেই এই সমস্ত কাজ করতে পারবেন । একটা জিনিস খেয়াল রাখবেন বলাকা একটি ক্লায়েন্ট মাত্র , এর বেশি কিছু নয় , আপনার নেটওয়ার্কটির নাম nostr , যাবতীয় আঁকা লেখা , ছবি এই network টিতে রয়েছে । nostr network এ ছড়িয়ে দেবার জন্য বলাকা নামের ক্লায়েন্ট চার পাঁচটি relay র সাহায্যে আপনার লেখা সমগ্র nostr এ ছড়িয়ে দিচ্ছে , আবার সমগ্র nostr network থেকে আপনার কাছে লেখা / তথ্য এনে হাজির করছে । আপনি —> বলাকা —> Nostr ।

বলাকাকে ডাউনলোড করতে হয় না, এই হচ্ছে তার ওয়েবসাইট :

https://bengali-nostr-client.vercel.app

কয়েকটা কথাটা এখানে প্রাসঙ্গিক :

এক , কখনো যদি nostr না ব্যবহার করে থাকেন তাহলে প্রথমবার বলাকা ব্যবহার করতে গেলে দেখবেন কয়েকটি slide এর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে nostr ব্যাপারটি বোঝানো আছে , অন্তত একটি একাউন্ট খুলুন ।

দুই , একাউন্ট খুলতে গেলে দেখবেন আপনি দুটি কোড পাবেন , একটি আপনার npub ও একটি আপনার nsec । আপনি npub কোডটি সকলের সঙ্গে শেয়ার করে নিতে পারেন , nsec কোডটি কারো সঙ্গে শেয়ার করবেন না, এটি আপনার ব্যক্তিগত । মনে করুন এটা আপনার পাসওয়ার্ড এর মতো , যদিও ঠিক পাসওয়ার্ড নয় ।

তিন , বলাকা ছাড়াও আরো বহু ভাল ভালো ক্লায়েন্ট আছে , তিনটে কি চারটে তার মধ্যে উল্লেখযোগ্য :

আপনি যদি মনে করেন যে আই ফোন বা এন্ড্রয়েড ফোনে দেখবেন , তাহলে primal বা ditto র App ডাউনলোড ও install করে দেখুন , সেভাবেও দেখতে পাবেন ।

যে কোন ক্লায়েন্টেই আপনি আপনার nsec দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে আপনার ব্রাউজারে no2x অথবা nostur নামের extension যদি যোগ করে নেন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, বারবার nsec দিতে হবে না।
তিন, বহু মানুষ nostr protocol ব‍্যবহার করেন, তাদের খুঁজে বার করতে গেলে search box এ আপনার সার্চ টার্ম দিন। এই ক্লায়েন্ট টা বাংলা ভাষার জন‍্য করা, তবে তাতে কিছু না, আপনি যে কোন ক্লায়েন্টই ব্যবহার করতে পারেন।
চার, একবার npub আর nsec পেলে nostr.com এ যান। সেখানে আপনার পছন্দের নাম এবং nip05 address register করুন। একে দেখতে অনেকটা ইমেল এড্রেসের মত, কিন্তু ছোট বলে আপনার সুবিধে হবে।
পাঁচ, আপনি আপনার পছন্দের relay বাছুন। আমার এই ক্লায়েন্টে চার পাঁচটা relay দেওয়া আছে, তবে আপনি চাইলে আপনার পছন্দের রিলে বেছে নিতে পারবেন। যেমন

  • nos.lol
  • relay.damus.io
  • relay.nostrcheck.me
    বলাকায় এগুলো যোগ করা আছে, তবে আপনি অন‍্য ক্লায়েন্টে নিজের মত করে যোগ করতে পারবেন। এই ফিচার আমি পরে বলাকায় আনব।
    ছয়, ছবি তুলতে গেলে আপনি blossom server ব‍্যবহার করুন। বলাকায় যোগ করা আছে, তাই ছবি তুলতে অসুবিধে হবে না। blossom server এর লিস্ট দেখুন
    blossomservers.com
    সাত, লেখার সময় হ‍্যাশট‍্যাগ ব‍্যবহার করুন যেমন #বাংলা #bengali #introduction ইত‍্যাদি যেগুলো যে বিষয়ে লিখছেন তা নিয়ে।
    আট, এখানে অনেকে cryptocurrency এবং technology নিয়ে লেখেন, কারণ এই মহলে অনেকে ব‍্যবহার করেন। তাতে কিছু না, আপনি চাইলে আপনার মত করে ব‍্যবহার করতে পারেন।
    মনে রাখবেন nostr এমন একটা মাধ্যম যাকে আপনি নিয়ন্ত্রণ করেন।
    নয়, আপনি যদি আপনার profile বা আপনার পোস্ট web এর মাধ‍্যমে অন‍্যদের দেখাতে চান তাহলে ব্রাউজারের অ‍্যাড্রেস বারে njump.me লিখে তারপর আপনার npub কপি পেস্ট করলে যে কেউ দেখতে পাবে, তাকে nostr এ একাউন্ট খুলতে হবে না।
    দশ, আপনি দেখবেন যে প্রতিটি পোস্টকে event বলে। মানে প্রতিটি পোস্ট একটি nevent | একই রকম ভাবে আপনি njump.me/ লিখে nevent তার পাশে যোগ করে দিলে দেখবেন আপনার পোস্ট যে কাউকে web browser দিয়ে দেখাতে পারবেন।
    আপাতত এই দশটা পয়েন্ট । পরে আরো লিখব।

Write a comment