মুক্ত চিন্তার বিকেন্দ্রীকৃত সমাজ মাধ্যম: নবম পর্ব: Nostr

যত রকমের সমাজ মাধ্যম রয়েছে যেগুলো বিশেষ করে বিকেন্দ্রীকরণ , তাদের মধ্যে সবথেকে জটিল , বিচিত্র এবং আমার মতে আকর্ষণীয় হল নস্টর । নস্টর কথাটির আলাদা করে কোন মানে হয় না , এটি একটি সংক্ষিপ্তকরণ , Notes and other stuff transmitted over relays (NOSTR) | এখানে রিলে শব্দটির অর্থ সার্ভার অর্থে ধরতে হবে , মানে আপনি আপনার কম্পিউটার থেকে আপনার লেখা বা ছবি (স্থির বা চলমান ছবি ) রিলেতে পাঠাবেন , relay তাদের ওয়েব এ তুলে ধরবে । এই কারণে

আপনার ক্লায়েন্ট আর আপনার রিলে এই দুটির সমন্বয়ে আপনি সমাজ মাধ্যমে প্রবেশ করবেন, এখানে কোন কেন্দ্রীয় সার্ভার এর কোন ভূমিকা নেই । আপনার লেখালিখি আপনার ক্লায়েন্ট এ থাকবে । বহু ক্লায়েন্ট আছে সবই আপনার কম্পিউটার বা আপনার ফোন এ ইনস্টল করা থাকে, নাহলে আপনি ওয়েব ব্রাউজার এর মাধ্যমেও আপনার ক্লায়েন্ট দেখতে পারবেন । আপনি নিজে চাইলে নিজের রিলে নিজে তৈরী করে রাখতে পারেন, না হলে বহু রিলে পাওয়া যায় । তাদের কয়েকটি ব্যবহার করতে গেলে অর্থ ব্যয় করতে হয় , বেশির ভাগ ই বিনি পয়সায় ব্যবহার করা যায় । রিলের তালিকা বিশাল , তার কিছু ক্রয়যোগ্য (বা ভাড়ার যোগ্য), তার একটি তালিকা রাখা রইল:

https://nostr.watch/relays

আপনি এখান থেকে যে কোন রিলে বেছে নিন । আপনি পাঁচ বা ছটি রিলে যদি বেছে নেন , সাধারণত তার বেশি রিলের আপনার প্রয়োজন হবে না । অবিশ্যি এ নিয়ে আপনাকে আজকাল ভাবতেও হয় না , কারণ আজকাল আপনি যে ধরণের ক্লায়েন্ট ব্যবহার করবেন বা করেন , তাদের মধ্যেই যা যা রিলের তালিকা দেওয়া থাকে, তাতে করে আপনার আর আলাদা করে রিলে বেছে না নিলেও চলবে ।

এবার এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখুন । এক, যেহেতু ব্যাপারটিতে আলাদা করে ও কেন্দ্রীয় সার্ভার এর কোন ভূমিকা নেই, সেই কারণে nostr প্রকৃত অর্থে বিকেন্দ্রীকৃত । দুই, ধরুন, আপনি যদি চান, আপনি অসংখ্য রিলের মধ্যে থেকে যে কোন তিন, চার, পাঁচ, ছটি রিলে বেছে নিতে পারেন । যেহেতু আপনি এই কাজটি করতে পারবেন, সেই কারণে কোন একটি বা দুটি বা তিনটি কোম্পানি কখনোই স্থির করতে পারবে না আপনি কি তথ্য কিভাবে দেখবেন । তিন, এই রকম একটি সমাজ মাধ্যমের ব্যবস্থায় কোন কেন্দ্রীয় সরকারি খবরদারি খাটবে না, সেন্সর করা অসম্ভব । সেন্সর করতে চাইলেও করে বিশেষ লাভ নেই, কারণ ওই ধরণের বিধিনিষেধ চালু করতে গেলে সমস্ত রিলে বন্ধ করে দিতে হয় । তাতেও লাভ নেই, কারণ যে কেউ নিজের মতন করে রিলে লিখে নিজের লেখা ছবি বিতরণ করতে পারবেন ।

nostr ব্যবহার করতে গেলে

(একদম শুরু তে আপনার কোনো একাউন্ট নেই, এই অবস্থায় ):
১) এই ওয়েবসাইট টিতে যান

https://nostr.org

গিয়ে যেখানে “Join Nostr” লেখা আছে , তাতে ক্লিক করুন করলে দেখবেন এরা আপনাকে দুটি জিনিস দেবেন :

  • আপনার npub, দেখতে হবে “npub…..”, এইটা nostr এর জগতে ব্যবহারকারীর নামের মতো কাজ করে ।
  • আপনার nsec , দেখতে হবে “nsec …”, এইটা nostr এর জগতে অনেকটা পাসওয়ার্ড এর মতো ব্যবহার করতে পারেন , তবে এ ঠিক পাসওয়ার্ড নয় । এও এক ধরণের ব্যবহারকারীর নাম ধরে নিতে পারেন ।

একটি ব্যাপার খেয়াল করুন , এখানে আপনাকে আপনার ফোন নম্বর বা ইমেল এড্রেস কিছু দিতে হল না , শুধু আপনার এই দুটি পরিচয় “npub “ আর “nsec “ সম্বল করে আপনি nostr করতে পারবেন । কিন্তু একটি ব্যাপার খেয়াল রাখবেন , এই “npub “ আপনি সর্বত্র ব্যবহার করতে পারবেন , তবে “nsec “ আপনার secret code , একে হারাবেন না , এক জায়গায় টুকে রাখুন । “nsec “ হারিয়ে গেলে বা তাকে ভুলে গেলে আপনি আপনার একাউন্ট উদ্ধার করতে পারবেন না ।

এই যে আপনি আপনার npub আর nsec পেলেন , এদের আপনি যেকোন nostr সাইট যেখানে login করতে হবে , সেখানে login করার কাজে রাখতে পারবেন । বুঝতেই পারছেন , এতবড় একটি nsec স্ট্রিং লেখার সুতো , তাকে সর্বত্র ব্যবহার করা ভারী ঝামেলার , তার জন্য লগইন ওড়ার অন্য কতগুলো উপায় অবলম্বন করুন :

১) যে ওয়েব ব্রাউসার ব্যবহার করেন , তাতে একটি ব্রাউজার extension install করুন । আমি দেখেছি যে আপনি যদি nos2x extension google chrome বা chromium ব্রাউজার এর জন্য ব্যবহার করেন , আপনার সুবিধে হবে :

https://chromewebstore.google.com/detail/nos2x/kpgefcfmnafjgpblomihpgmejjdanjjp

২) আপনার ফোনে nostr ক্লায়েন্ট ইনস্টল করুন :

ব্যবহার করে দেখুন ।

লগইন করার পর কি করবেন

  • প্রথমত , আর চার পাঁচটা সমাজ মাধ্যম যেভাবে ব্যবহার করেন , ও সেইভাবেই ব্যবহার করে দেখুন । প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার ক্লায়েন্ট আপনাকে বেশ কয়েকজন জনপ্রিয় ব্যবহারকারীর নাম দেবেন তাদের অনুসরণ বা follow করে দেখুন । যদি nostr ব্যবহার করেন তাহলে এখানকার কমেন্ট সেকশনে আপনার “npub “ দিতে ভুলবেন না ।

  • ditto.pub বা iris.to তে ছবি বা ভিডিও তোলা সহজ , তুলে দেখুন, আপনার লেখা বা ছবি সহজেই রিলের মাধ্যমে অন্যান্যদের কাছে ছড়িয়ে পড়বে ।
    লেখার সময় হ্যাশট্যাগ দিন #bengali , এতে করে আপনার লেখা অন্যদের কাছে , যারা বাংলা পড়তে চায় , তাদের কাছে সহজে খুঁজে বার করা সম্ভব হবে ।

  • টপিক বা নতুন লোকজন খুঁজে বার করতে চাইলে https://jumble.social/ (jumble.social ) এ যান , গিয়ে search করে দেখুন , নানান তথ্য ও টপিক খুঁজে বার করার জন্য আদর্শ সাইট ।

  • লম্বা লেখা যেমন প্রবন্ধ লেখার জন্য https://yakihonne.com/ এ গিয়ে দেখুন ।

  • ছবি শেয়ার করার জন্য https://bouquet.slidestr.net/ এই সাইট খুবই কাজের ।

nostr বিশাল বিষয় , এবারে কিছুটা লিখলাম , এর পরের বার nostr এর আরো কিছু খুঁটিনাটি দিক নিয়ে লিখব ।


Write a comment